গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৯টি ইউনিয়নের ২৮৮ জন কৃষকের মাঝে ১৪ প্রকার সবজি বীজ ও ১৯৩৫ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি









