মোঘনা তেঁতুলিয়া নদীতে এখন ইলিশের আকাল। তবে এরই মধ্যে মনপুরার সাগর মোহনায় তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। এই ইলিশটির দাম প্রায় ১০ হাজার টাকা। তবে এই মাছটি বিক্রি না করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপহার দিয়েছেন মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়েন জনতাবাজার ঘাটের জেলে আ. কাদের মাঝি।
কাদের মাঝি বলেন, মৌসুম শুরু হলেও মেঘনায় আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার রাতে সাগর মোহনার চর নিজামের দক্ষিণে জাল ফেললে ধরা পড়া একঝাক ইলিশ। যার মধ্যে ছিল ৩ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশটিও। জেলেদের ভাষায় এটা 'রাজা ইলিশ'। বিশাল আকৃতির ইলিশটি পেয়ে চেয়ারম্যান অলি উল্লাহ জানান, এটা ভালোবাসার উপহার। বিক্রি করলে বেশ কিছু টাকা পেতেন শিকারী কিন্তু ভালোবেসে উপহার দিয়েছেন। এখনও তিনি ইলিশটি খাননি ফ্রিজে রেখেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, স্রোত বেশি থাকায় সাগর থেকে বড় ইলিশ নদীকে উঠে আসবে। বড় ইলিশ পেলে জেলেরা লাভবান হবে।
আনন্দবাজার/টি এস পি









