- কমিটি বাতিলের দাবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বঞ্চিত ছাত্রলীগ কর্মীরা। গত মঙ্গলবার দুপুরে মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্তরে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতাদের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়া হয়।
বিক্ষোভ মিছিলে সদ্যঘোষিত কমিটির যুগ্ম সাধরাণ সম্পাদক আল আমিন আকন্দ ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয় ও পদবঞ্চিত নেতারা সদ্য কমিটি নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় বক্তরা বলেন, নয়া কমিটিতে ছাত্রদল কর্মী, বিবাহিত, বয়স উর্ত্তীণ, বিতর্কিত লোকজনকে দিয়ে এ কমিটি করায় আজকে আমাদের এ বিক্ষোভ মিছিল। আমরা চাই বঞ্চিত এবং দলের দুর্দিনের সক্রিয় কর্মীদের যথাযত মূল্যায়ন করা হোক। এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিতর্কিতদের কমিটি থেকে বহিষ্কার করে ত্যাগীদের জায়গা করে দেওয়া হোক। উল্লেখ, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেয়া হয়।









