শরীয়তপুরের ভেদরগঞ্জে ১৭শ কেজি জাটকাসহ একটি পিকাপ আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর সারে ৪ কার্তিকপুর বড় ব্রীজের কাছ থেকে ১৭ শ কেজি জাটকাসহ একটি পিকাপ আটক করে ভেদরগঞ্জ উপজেলা মৎস বিভাগ।
জানা গেছে, ইলিশের ৫ম অভয়াশ্রম ভেদরগঞ্জের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর নিয়মিত অভিযান চালায়। আভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করে। পরে জব্দকৃত মাছ ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আল নাসীফের এর নির্দেশে বিভিন্ন এতিমখানায়ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সিনিযর মৎস্য অফিসার মোহাম্মদ আবদুস সামাদ বলেন, সরকারে নির্দেশনায় জাটকা রক্ষা কর্মসূচীর অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সখিপুর ঢাকা সড়কের কার্তিকপুর বড় ব্রীজের কাছ থেকে জাটকাসহ একটি ট্রাক জব্দ কবি।
পরে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ট্রাক চালক ও তার সহযোগিকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়। ট্রাকটি পুলিশের জিম্মায় এবং জব্দকৃত মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছ।
আননন্দবাজার/শহক/ওফ









