সরাসরি শরীরে জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ
প্রকাশ:

বিস্তারিত
স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে, করোনা ভাইরাস রোধে শরীরে সরাসরি জীবাণুনাশক ছিটানো বন্ধ করতে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এক বিবৃতির মাধ্যমে এই নির্দেশ দেয়।
বিবৃতিতে জানানো হয়, অনেক গুলো জাতীয় পত্রপত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। যানা যায়, এই সব জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার এর দ্রবণ, যা মানবদেহের চোখ, মুখের মতো অঙ্গ-প্রত্যঙ্গের জন্য খুবই ক্ষতিকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ীও বিধিসম্মত নয় এভাবে জীবাণুনাশক ছিটানো। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।
এই ধরণের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে








