পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় কলাপাড়া উপজেলা সাংবাদিকদের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ মাননু, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সদস্য রাসেল কবির মুরাদসহ অন্যান্যরা। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে আবু জাফর প্রদীপ হত্যাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। গত ৫ জুন দিবাগত রাতে নিজ বাড়ির পুকুরে থেকে আবু জাফরের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকায় কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।








