একসময়ের আলোচিত কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বদির রিপোর্টে পজিটিভ আসে। তবে তার স্ত্রী শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সাবেক এই সাংসদের একান্ত প্রেস সচিব হেলাল উদ্দিন জানান, বদি বর্তমানে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আজ রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে বলে জানান তিনি।
আনন্দবাজার/এফআইবি









