ফাল্গুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস ছিলো গতকাল। এবারে বসন্ত ও ভালোবাসা দিবস একসাথে আসার কারণে উৎসবে এসেছে ভিন্নমাত্রা। দিনটিতে নওগাঁর আত্রাইয়ের ছায়াপথ সংগঠনটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ।
তারা ছিন্নমূল শতাধিক শিশুর জন্য আয়োজন করেছে একবেলা আহারের। সোমবার দুপুরে উপজেলার গান্ধি আশ্রম মোড়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার অধিকারবঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছায়াপথ সংগঠনের উদ্যোগে এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আশিশ কুমার, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিঠু, ডা. আতাউল হক, উদ্যোক্তা আমানুল্লাহ্ ফারুক বাচ্চু, রাকিব শুভ, তারেক শেখ, রিমন মুরশেদ প্রমুখ।









