প্রতি তিনজন তরুণের মধ্যে একজন করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকিতে রয়েছে বলে এমন তথ্য উঠে আসেজার্নাল অব অ্যাডলসেন্ট হেলথে প্রকাশিত নতুন একটি গবেষণায়। ধূমপানই এই ঝুঁকিতে বড় ভূমিকা পালন করে।
গবেষকরা দেখতে পান, অধ্যয়নের মোট জনসংখ্যা ৩২ শতাংশ তরুণ কোভিড-১৯-এ গুরুতর অসুস্থতার ঝুঁকিতে ছিল। এর মধ্যে সিগারেট বা ই-সিগারেট ধূমপান করাদের আলাদা করলে তাদের হারটি অর্ধেক অর্থাৎ ১৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জাতীয় স্বাস্থ্য সাক্ষাত্কার সমীক্ষায় অংশ নিয়ে ১৮ থেকে ২৫ বছর বয়সী আট হাজারেরও বেশি অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করেছেন। সমীক্ষার পুরো জনসংখ্যার মধ্যে তরুণ প্রাপ্তবয়স্ক পুরুষরা কোভিড-১৯-এ গুরুতর অসুস্থতার ঝুঁকিতে ছিলেন।
গবেষণাটির নেতৃত্ব দেয়া ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ স্যালি অ্যাডামস জানান, ধূমপান কোভিড-১৯-এর গুরুতর পরিস্থিতির সঙ্গে জড়িত, যার মধ্যে রয়েছে অসুস্থতার তীব্রতা, আইসিইউতে ভর্তি বা মৃত্যু। ধূমপানের ফলে অল্প বয়স্কদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে, যাদের বেশির ভাগের মধ্যেই দুরারোগ্য রোগের হার কম থাকে।
আনন্দবাজার/শহক









