মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযানে জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় ও বহন করার অপরাধে ৬ জনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার ভোর সকালে পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল মাছের আড়তসহ বিভিন্ন মাছের বাজারে এ অভিযান চালানো হয়।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার টাকা আদায় করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এসব তথ্য নিশ্চিত করে জানান, মৎস্য অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জাটকা সরকারি শিশু পরিবার (বালক) ও স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
আনন্দবাজার/শহক









