নওগাঁর বদলগাছী উপজেলার মূল সড়কগুলো মাটি আর বালু বাহী ট্রাক-পিকআপের দখলে। এতে ধূলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ পথচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারিপুর এলাকার সড়কে দেখা যায়, রাস্তার উপর লেপে আছে মাটির আবরণ। এখানে দুটি ইটভাটা থাকায় মাটির গাড়ি থেকে মাটি পড়ে রাস্তার এ বেহাল দশা। উপজেলার মথরাপুর ইউনিয়নের দক্ষিণ লালুকা বাড়ি গ্রামের ভেতর মাটির ট্রাকে নাকাল অবস্থা এলাকাবাসীর। একদিন ১৫ থেকে ২০টি মাটির গাড়ি এ রাস্তাগুলো দিয়ে চলাচল করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোবরচাপা রাস্তার নিয়মিত যাত্রী মিজানুর রহমান বলেন, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিলো যে সময় কাজির মোড় মোড় থেকে জবারী পুর যাওয়ার রাস্তাটা মাটির কারণে একিবারে পিচ্চিল হয়ে যায়। সিএনজিসহ অন্যান্য যান চালকদের খুব সর্তক হয়ে গাড়ি চালাতে হয়। রাস্তায় পিচ্চিল খেয়ে কয়েকজন বাইকচালক আহত হয়েছে বলেও তিনি জানান।
দক্ষিণ লালুকা বাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, তিন ফসলি কৃষিজমি চিরুনি পরিবর্তন না করে কিছু অসাধু দালাল চক্র মাটি কেটে ওখান থেকে ট্রাক ভর্তি করে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়। যার কারণে পুরো রাস্তা মাটি আর বালি হয়ে গেছে। পথচারি এবং শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের ধূলায় মলিন হয়ে যায় তাদের পোষাক।









