ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের বেলকনি ধসে নিহত হয়েছেন তিন শ্রমিক। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন শফিকুল (২২), অন্যজন ইনসান (২২)। নিহত দু’জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ। মৃত অপর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
আবদুল লতিফ বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির বেলকনি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কারও দায় রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









