ক্লোরোকুইন নামের একটি ওষুধ করোনা ভাইরাস রুখতে কাজ করবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা। ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় ওষুধটি।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ক্লোরোকুইন এবং রিমাদেসিভি নামের দুইটি ওষুধের নাম বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরের দিনেই এফিএ ঘোষণা দিল করোনা ঠেকাতে ক্লোরোকুইন কাজ করবে। তবে সংস্থাটি জানায়, এই বিষয়ে আরও পরীক্ষার প্রয়োজন আছে।
এই প্রসঙ্গে এফডিএ'র কমিশনার ডা. স্টিফেন হ্যান বলেন, করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করার পূর্বে দুটি ওষুধকেই ভালোভাবে পরীক্ষা-নীরিক্ষা করে নিতে হবে। তারপরেই এই ওষুধের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে।
আনন্দবাজার/এস.কে








