করোনার প্রভাবে দেশে যখন ত্রাণ নিয়ে হুলুস্থল কাণ্ড চলছে, তখন ব্যতিক্রম ত্রাণ নিয়ে এলাকার ঘুরে ঘুরে শিশুদের জন্য দুধ,চিনি,চকলেট ও বিস্কুট বিতরণ করেন নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ।
শূন্য থেকে ২ বছরের শিশুর প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে দুধ লাগে দুধ শেষ হয়ে যাওয়া করোনার প্রভাবে কর্মহীন মানুষ দুধ কিনতে পারছে না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেন তিনি। এসময় ২ থেকে ৭ বছর শিশুদের চকলেট ও বিস্কুট দিয়ে বিতরণ করা হয়। এসব ত্রাণ পেয়ে আনন্দিত দরিদ্র এসব শিশুদের পিতা-মাতা।
নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দূর্যগ ব্যাববস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয় বরাদ্দ অনুযায়ী পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১৯০ টি পরিবারের মধ্যে এ খাবার পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম প্রতিদিনই সন্ধ্যার পর বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মেম্বার দের সাথে নিয়ে দুধ চিনি বিস্কিট ও চকলেট নিয়ে হাজির হতে দেখা যায়। আর এভাবেই তিনি প্রতিদিন দুগ্ধ শিশুদের খাদ্য সহায়তা দিয়ে আসেন।
আনন্দবাজার/রনি








