নাটোরের গুরুদাসপুরে ঘাতক ট্রাক কেড়ে নিলো আছিয়া(২) নামে এক শিশুর প্রাণ। বাড়ির পাশেই কাঁচা রাস্তায় খেলায় মনোযোগী ছিলো শিশু আছিয়া। কিছু বুঝে উঠার আগেই মালবাহী একটি মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মূহুর্তেই ছিন্নবিছিন্ন হয়ে যায় নিষ্পাপ শিশুটির প্রাণ।
গতকাল রবিবার দুপুরে নাটোরের গুরুদাসপরের নাজিরপুর ইউনিয়নের কারিগড় পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবা সাইফুল শেখ পেশায় সুপারি ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু আছিয়ার বাবা প্রতিদিনের ন্যায় সুপারি কিনে বাসায় ফেরার পথে বাড়ির পাশে মালবাহী একটি ছোট মিনি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে চালককে ট্রাকটি সরানোর কথা বলে বাসায় প্রবেশ করে। কিছ সময় পর ফিরে এসেই দেখেন তার শিশু কন্যার ছিন্নবিচ্ছিন নিথর দেহটি রাস্তায় পরে রয়েছে। তৎক্ষনিক এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক দৌড়ে পালিয়ে যায়। প্রতক্ষ্যদর্শী কেউ না থাকলেও শিশুটির বাবা ও স্থানীয়দের ধারনা ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই শিশুটি নিহত হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আনন্দবাজার/শহক









