কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাণ ম্যাংগোই ফ্রুট ড্রিংক খেয়ে একই পরিবারের নারী শিশু ও পুরুষসহ ৫জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কমপ্লে ভর্তি করা হয়েছে। বর্তমান তারা আশংকামুক্ত।
জানা যায়, গত শুক্রবার উপজেলার অনন্তপুর গ্রামের জনৈক এরশাদের গালামালের দোকান থেকে স্থানীয় আবুল হোসেনের নাতী আরাফাত একটি প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক এর বোতল কিনে নিয়ে বাড়িতে যায়। পরবর্তিতে রাত ৮.৩০ মিনিটের দিকে ওই বোতলের জুস পান করেন আবুল হোসেনসহ স্ত্রী জাহেরা বেগম, একই পরিবারের নুরজাহান বেগম, রেখা মনি ও আরাফাত। ওই বোতলের জুস পান করার পর তারা নিজেরাই কিছু বুঝে উঠার আগেই অচেতন হয়ে পড়েন। বাড়ীতে অন্যান্যরা বিষয়টি দেখে হতাশ হয়ে পড়েন। রাতভর চেষ্টা করে তাদের জাগাতে না পেয়ে শনিবার তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ম্যাংগো ফ্রুট ড্রিংক এর বোতলটি মেয়াদ উত্তীর্ণ নয় বলেও জানা গেছে।
আহত পারুল ও রনজিনা জানান, জুস খেলে এমন হয় তা আমাদের জানা ছিল না। আমরা ভয়ে ছিলাম। না জানি আমাদের কপালে কি হয়! সারা রাত আমরা বাবা মায়ের অবস্থা দেখে কান্নাকাটি করে ছিলাম।
ফুলবাড়ী উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুমন কান্তি সাহা জানান, কি কারণে এঘটনাটি ঘটেছে তদন্ত করে জানা যাবে। সেখানে স্যানিটারী ইন্সপেক্টরকে পাঠানো হয়েছে।









