এবছর অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ (১৯ জানুয়ারি)।
আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী সাংবাদিকদেরএই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এবারের অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে।’
২০১৯ সালের ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন কতৃক ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ তাফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু একই দিনে সরস্বতী পূজা হওয়ার কারণে ওই তারিখ পরিবর্তনের সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দল।
ফলে আজ (১৮ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি। নতুন সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি। সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তনের ফলে বাংলা একাডেমিও অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের দিন এক দিন পিছিয়ে দেয়।
আনন্দবাজার/তাঅ









