প্রানঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রচেষ্টা শান্তি সংঘের সহযোগিতায় ২০০ অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ জুন) কেরানীগঞ্জের ঘাটারচর ওলামানগর অঞ্চলে এ খাবার বিতরণ করা হয়।
অন্যদিকে খাবার বিতরণের পাশাপাশি প্রচেষ্টা শান্তি সংঘ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের মাঝে ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
তাছাড়াও সংগঠনটি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মশা নিধনে কাজ করে যাচ্ছে।
আনন্দবাজার/এফআইবি









