পঞ্চগড়ে টানা ৮ দিন ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে মরিচ শুকানো নিয়ে বিপাকে পরেছেন স্থানীয় অনেক চাষিরা। এছাড়াও পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মরিচ ক্ষেত। সব মিলিয়ে ব্যাপক লোকসানে পড়েছেন চাষিরা।
জানা যায়, জেলাটিতে ২০ মে থেকে টানা বৃষ্টি হচ্ছে। একারণে মরিচ শুকাতে না পেরে পঞ্চগড় গরিণা বাড়ি ইউপির গলেহা প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রচুর মরিচ পলিথিন পেঁচিয়ে স্তুপ করে ফেলে রেখেছেন কৃষক।
স্থানীয় চাষি নুর নবী নয়ন বলেন, দীর্ঘদিন পলিথিন পেঁচিয়ে রাখায় এরইমধ্যে মরিচে পচন শুরু হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক মরিচ ক্ষেতে পরে আছে। বৃষ্টি পড়া বন্ধ না হলে কদিন পর মরিচ গাছের গোড়ায় পচন ধরবে।
আনন্দবজার/এস.কে









