বর্তমান করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক ব্যবহার না করায় দুই বৃদ্ধকে কান ধরিয়ে মোবাইল ফোনে ছবি ধারণ করেন যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। এ নিয়ে তীব্র সমালোনার মুখে ‘বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণের’ অভিযোগে এই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এবার ওই বৃদ্ধদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসলেন ওই উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। ওই বৃদ্ধদের বাড়ি করে দেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
আজ শনিবার বেলা ১২টার মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধদের বাড়িতে যান ইউএনও আহসান উল্লাহ শরিফী। এসময় তিনি বৃদ্ধদের হাতে খাদ্যদ্রব্যের ব্যাগও তুলে দেন।
ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, আমি তাদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তাদের হাত ধরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি। আমি তাদেরকে সার্বিক সহযোগিতাসহ ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছি।
আনন্দবাজার/ টি এস পি








