রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ আগামী শনিবার পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করেছে।
বিমান জানায়, প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য অভ্যন্তরীণ যাত্রী সংকট সৃষ্টি হয়েছে, তাই তারা ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন।
কিন্তু একই রুটে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার যাত্রী নিয়ে ফ্লাইট চলাচল করছে।
ফ্লাইট বাতিলের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ জানিয়েছে, আগামী ৪, ৫, ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই তিন দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনার কথা ছিল।
আনন্দবাজার/এস.কে









