আগামী ৫ ডিসেম্বর ২০২০ হতে ১৭ জানুয়ারী ২০২১ পর্যন্ত আসন্ন হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সাফল্যমন্ডিত করতে নীলফামারীতে অনলাইন মাইক্রোপ্লানিং, রিপোর্টিং, মনিটরিং, সুপারভিশন ও আরসিএম (Rapid Convenience Monitoring) এর উপর ১ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নীলফামারী আধুনিক সদর হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সহকারী পরিচালক ডাঃ জেড এ সিদ্দিকী। প্রশিক্ষক ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আবু হেনা মোস্তফা কামাল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিমো ডাঃ মোঃ মাসুদুল হক।
এছাড়া প্রশিক্ষনে জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট, জেলা পরিসংখ্যান সহকারী, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই), পরিসংখ্যানবিদ ও পৌরসভার ভ্যাকসিনেটর সুপারভাইজারগন অংশগ্রহণ করেন।
আনন্দবাজার/শাহী/মনন









