গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে টঙ্গীর ন্যাশনাল টিউবস এলাকায় ব্রাভো অ্যাপারেলসের ঝুটের গুদামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তিনি আরোও বলেন, আগুনে এক শ্রমিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
আনন্দবাজার/এস.কে









