বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আইইসিডিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯। মোট আক্রান্তের ৪৯ শতাংশই ঢাকায়। ঢাকায় আক্রান্তের সংখ্যা আজ ২০ হাজার ছাড়িয়েছে।
ঢাকা শহরে মোট করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ২৫৯ জন।
এরপর আছে চট্টগ্রাম। এই বিভাগে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৯৮।
চট্টগ্রামের পর আছে নারায়ণগঞ্জ, সেখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫৯৮।
এরপর ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৫৮ জন।
আনন্দবাজার/এস.কে









