রাজধানীর কারওয়ান বাজারে সবজি হাটের কাজ করা এক নৈশপ্রহরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি গত রোববার ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওয়ানা করেন। পরবর্তীতে বগুড়ায় পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে।
আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুরে ।এ ঘটনার পরে রংপুর সদর উপজেলার জানকি ধাপের হাট এলাকার আটটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি ঢাকার কারওয়ানবাজারে সবজি হাটে নৈশ প্রহরী হিসেবে ১০ বছর ধরে কাজ করেন। গত রোববার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা হয়। রাস্তায় অসুস্থ হলেিএকটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
আনন্দবাজার/রনি









