চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব হারিয়ে নিঃস্ব চার ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার মস্তাননগর বিশ^রোড় এলাকায় হাজ¦ী মজিবুল হক মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো অর্জন নাথের এস এ ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ, আমজাদ হোসেনের আমজাদ মোটরস এন্ড ইঞ্জিনিয়ারিং, মো. ইউসুফের ডেট্রিং এর দোকান ও মো. সোহেলের সোহেল ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ। পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতিদিনের মতো সোমবার রাত ৮টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। আজ ভোরে একজন ফোন দিয়ে জানান আমাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি সব শেষ, কিছু রক্ষা সম্ভব হয়নি। আরেক ব্যবসায়ী অর্জুন নাথ বলেন, এই মার্কেটে চারটি মোটরপার্টস, গাড়ির যন্ত্রাংশ ও গ্যারেজ রয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। সব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
এই বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশন এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে মস্তাননগর বিশ^রোড় এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। তারপরও চারটি দোকান পুড়ে গেছে। তবে আশপাশের অনেক দোকান রক্ষা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তদন্তাধিন রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।









