ভোক্তার অধিকার সংরক্ষণে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেওয়া হয়েছে জাতীয় অধিদপ্তরের স্টল। অধিদপ্তরের দুই টিম প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সার্বক্ষণিক কাজ করছে।
ক্রেতার কাছে যদি কোনো প্রতিষ্ঠান নকল পণ্য বিক্রি করে অথবা অতিরিক্ত দাম রাখে তাহলে অভিযোগ করে এর প্রতিকার পাবেন গ্রাহক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্টলে অভিযোগ করলেই অতিশীঘ্রই প্রতিকার পাওয়া যাবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গবেষণাগারের পরীক্ষক রিয়াদুল ইসলাম বলেন, নকল পণ্য ও দাম বেশি রাখাসহ গ্রাহক প্রতারিত হলে এ স্টলে অভিযোগ করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলেই পাবেন তাৎক্ষণিক প্রতিকার। আমাদের দুইটি টিম কাজ করছে মেলায়। যেকোনো গ্রাহক অভিযোগ করলে দ্রুত প্রতিকার পাবেন।
আনন্দবাজার/এস.কে









