নরসিংদীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের গোপীনাথ জিউর আখরাধামে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
মঙ্গল শোভাযাত্রাটি গোপীনাথ জিউর আখরাধাম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে মঙ্গল শোভাযাত্রা সমাপ্ত হয়। এসময় শিশুরা শ্রীকৃষ্ণ, রাধা ও গোপিনীদের রুপে সেজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। পরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সমসয় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাস, সহ-সভাপতি বিশ^জিৎ সাহা, মাখন দাস, বিজয় কৃষ্ণ গোস্বামী, পরিমল চন্দ্র ঘোষ, জ্যোতি রাম ঘোষ, নরসিংদী জেলা ইসকন এর সভাপতি প্রহল্লাদ কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সঞ্জিত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় দাস তনু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক বিনয় সাহাসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন উপজেলার নেত্রীবৃন্দ অংশগ্রহণ করে। এসময় বক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থণা করেন।









