ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির।
সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৩ টি কারেন্ট জাল, ১ টি ডিমওয়ালা ইলিশসহ ভিন্ন ভিন্ন স্থান থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রুহুল আমিন (৩৬) ও শয়ন খালাসী (১৯)। রুহুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং শয়নকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রুহুল আমিন এর পিতা আঃ মান্নান ও মাতাঃ আমেনা বেগম দোহার, ও শয়ন খালাসী পিতাঃ ঝন্টু খালাসী মাতাঃ সরলা রাণী।
এসময় জব্দকৃত জাল বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ডিমওয়ালা ইলিশ দুস্থের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব এস এম মাহমুদুল হাসান, পুলিশ সহকারী উপপরিদর্শক জনাব সাফিউল, মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মুহাম্মদ শামিম আরেফিন, কন্সটেবল ঝন্টু এবং আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
আনন্দবাজার/কআ









