রংপুর নগরীর মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামী সাগরকে মৃত্যুদন্ড এবং অপর আসামী সাকিলের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিখ হোসেন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা জায়, ২০১৮ সালের ২৬ এপ্রিল তারিখে রংপুর নগরীর মেট্রোপলিটান মাহিগজ্ঞ থানার মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েল বালু নিজের ট্রাকটরে উত্তোলন করতে যাবার সময় আসামীরা তাকে তুলে নিয়ে গিয়ে জুয়েলকে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে নিয়ে গিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। পরে তার লাশের একাংশ মাটিতে পুতে রেখে চলে যায়।
এ ঘটনায় নিহত জুয়েলের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মাহিগজ্ঞ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তদন্ত শেষে পুলিশ ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে। মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য সাক্ষর শেষে আসামী মেহেদী হাসান সাগরকে মৃত্যুদন্ড এবং আসামী সাকিলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ প্রদান করেন। বাকী আসামীদের খালাস প্রদান করা হয়েছে। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, আমরা ন্যায্যবিচার পেয়েছি।
আনন্দবাজার/এম.আর









