চট্টগ্রামে সরকারের বরাদ্দকৃত চাল নিয়ে চালবাজি করা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, গত ৬ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের বরাদ্দকৃত চাল গরীব অসহায়দের মাঝে বিতরণ শেষে ছবি তোলে। তারপর আবার সেই বিতরণ করা চাল ফেরত নিয়ে নেয়। আর এই কারণেই হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করেছে ।
আজ রোববার (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
এব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘ত্রাণ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাপুরের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১নং প্যানেল চেয়ারম্যান।’
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল চাল দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে পরিষদে ডেকে আনেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়াম্যান নুরুল আবছার। এরপর চাল বিতারণের ফটোসেশন করে পরে তাদের কাছ থেকে চাল কেড়ে নেয়। এর প্রতিবাদ করায় ওই পরিবারগুলোর উপর হামলা চালায় চেয়ারম্যানের লোকজন।
আনন্দবাজার/এঢআইবি









