শরীয়তপুর জেলায় প্রথমবারের মত একজন করোনা রোগী সুস্থ হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সুস্থ হওয়া ৩০ বছর বয়সী ওই নারী ডামুড্যা পৌরসভার ০৩নং ওয়ার্ডের বিশাকুড়ির বাসিন্দা।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, ওই নারীর দেহে করোনা শনাক্ত হয়েছিল। ফলে পরপর দুইবার তার দেহের নমুনা পরীক্ষা করা হয়। দুইবারের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আজ তাকে সুস্থ ঘোষণা দেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা।
উলেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিশাকুড়িতে প্রথম এক নারী করোনায় আক্রান্ত হন। আক্রান্ত ওই নারী আক্রান্তের পূর্বে বাড়ির অন্যান্য মানুষের সস্পর্শে আসেন। যার ফলস্বরূপ আরও দুই ব্যাক্তি আক্রান্ত হন। এরপরে ধানকাটি ইউনিয়ন, কনেশ্বর ইউনিয়ন এবং সর্বশেষ দারুল আমান ইউনিয়নেও করোনা রোগী শনাক্ত হয়।
আনন্দবাজার/শহক









