করোনা সংক্রমণ ঠেকাতে খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের স্বাস্থ্য সচেতন ও তাদের করোনার হাত থেকে রক্ষা করতে মাস্ক এবং সাবান বিতরণ করেছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
মঙ্গলবার(২৪মার্চ) বিকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন । এসময় তিনি ভাটই বাজারে আসা শ্রমজীবি মানুষদের সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেন। পরে ঘুরে ঘুরে দুরত্ব বজায় রেখে মাস্ক বিতরণ করেন। পরে শৈলকুপা উপজেলার চাঁদপুর, গাড়াগঞ্জ বাসন্ট্যান্ড, শেখপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে ১৪ টি পানির ট্যাংক স্থাপন করে। এই ট্যাংক ও বেসিন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের তত্বাবধানে রাখা হবে।
কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম হাকিম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক টি এ রাজু, ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক জামিনুর রহমান বিপুল, ভাইট বাজার কমিটির সভাপতি বাদশা আলমগীর উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এফআইবি








