শুধু বাতাসে ভর করে দীর্ঘ সময় ধরে আকাশে উড়তে পারে বিশ্বের সবচেয়ে বৃহৎকায় পাখি “আন্দিজের কনডোর শকুন”। এক উড়ালে বাতাসে ভেসে থেকে ১০০ মাইল পাড়ি দেয় আর এ সময় একবারও ডানা সঞ্চালন করে না এরা।
এই পাখিগুলো তাদের ওড়ার পুরো সময়ে মাত্র ১% সময় ডানা ব্যবহার করে থাকে। এমনকি এই এক ভাগও ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ থেকে নামার কাজে। ১৫ কেজি ওজনের এবং ৩ মিটার (১০ ফুট) দৈর্ঘ্যের বিশাল ডানার দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বতমালা অঞ্চলের পাখি।
প্রথমবারের মতো একদল বিজ্ঞানী প্যাটাগনিয়ায় আন্দিজ কনডোরের ওড়ার সময় ডানা ওঠা-নামার হার নিয়ে একটি গবেষণা করে ছিলেন। তারা ৮টি পাখির শরীরে রেকর্ডিং সরঞ্জাম 'ডেইলি ডায়রিজ' বেঁধে দেন। এই গবেষণা থেকে অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসে যে এরা ওড়ার পুরো সময়ে মাত্র ১% সময় ডানা ব্যবহার করে, এমনকি এই এক ভাগও ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ থেকে নামার কাজে।
গবেষণায় দেখা যায়, ৮টি পাখির মধ্যে একটি একবারও ডানার ব্যবহার না করে ৫ ঘণ্টা ধরে ১০০ মাইলের (১৬০ কিলোমিটার) বেশি দূরত্ব উড়ে বেড়িয়েছে।
ওয়েলসের সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর, জীববিজ্ঞানী এমিলি শেপার্ড জানান, কন্ডোররা বরাবরই উড়তে দক্ষ, কিন্তু এরা যে এতটা দক্ষতার সাথে উড়তে পারে, তা আমাদের কল্পনার বাইরে ছিল।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডেভিড লেন্টিক বলেছেন, আন্দিজের কনডোর যে একেবারে ডানা না ঝাপটিয়ে অবিরাম উড়ে চলে তা নতুন পাওয়া এই তথ্য বেশ চমকপ্রদ। পাখিদের চোখে আকাশ শূন্য কোনো সীমাহীন দৃশ্য নয় বরং দমকা বাতাস, উষ্ণ, আর্দ্র বাতাসের প্রবাহসহ নানা রকম অদৃশ্য বৈশিষ্ট্যসম্পন্ন ভূদৃশ্য।
আনন্দবাজার/এম.কে









