কিডনির জটিলতায় অসুস্থ হয়ে মারা গেছেন অতিরিক্ত সচিব গৌতম আইচ। পরিবারের অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে তাকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরতে হয়েছে। কোনো হাসপাতালে ভর্তি নেয়নি তাকে।
সর্বশেষ পর্যন্ত আজ শনিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গৌতম আইচকে। এরপর দুপুর মারা যান তিনি।
গৌতম আইচের মেয়ে সুস্মিতা আইচ সংবাদমাধ্যমকে বলেন, করোনার কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হল না, তিনি মারা গেলেন। আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না।
সুস্মিতা নিজেই একজন চিকিৎসক। সরকার ৩৩৩ হটলাইন নম্বর থেকে যে স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানেই দায়িত্ব পালন করছেন তিনি। গৌতম আইচ দীর্ঘদিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন বলে জানান তার মেয়ে।
আনন্দবাজার/শহক









