নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানাতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মদনগঞ্জে অবস্থিত সিমেন্ট কারখানায় এ অগ্নিকান্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাই। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ‘দুপুরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে যাই। গিয়ে দেখি আগুন নিভে গেছে। তবে আগুনে পোড়া দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
আনন্দবাজার/এম.কে/এ.এইচ









