স্বাধীনতা দিবস উপলক্ষে বান্দারবানে প্রথমবারের মত বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় রাজার মাঠে বান্দরবান বক্সিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।
অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বান্দরবান বক্সিং ক্লাবের প্রতিষ্ঠাতা মাহফুজুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে কর্নেল জিএস এবি ফারুকুজ্জামান, জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, পৌর মেয়র ইসলাম বেবী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক, বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক লুৎফুর রহমান উজ্জ্বলসহ বক্সিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্সিং খেলায় চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙামাটি জেলার ৯টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেনানিবাস।









