করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা বন্ধ থাকবে। চলুন জেনে নেই কোন কোন এলাকা বন্ধ থাকবে আজ।
বন্ধ থাকবে যেসব এলাকা: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
বন্ধ থাকবে যেসব মার্কেট: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
আনন্দবাজার/টি এস পি









