করোনা ভাইরাস মোকাবেলায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সুরক্ষার জন্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পুত্র রাসেল আহমেদ তুহিন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। আজ বুধবার দুপুরে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় ছোট বড় ৪০০ পিস ইক্সামিনিশন গ্লাভস, হেক্সোসল ৬০ পিস, ফেইস মাস্ক ৩০০ পিস, সু কভার ২০০ পিস, পিপিই ১০০ পিস, আই প্রোটেক্টর সেফটি গ্লাস ১০০ পিস, হেন্ড স্যানিটাইজার ছোট-বড় ৩০০ পিস, অন-টাইম হেন্ড গ্লাভস ১০০ পিস, সার্জিজেল মাস্ক ৫০০ পিস, হেড মাস্ক ৫০০ পিস, ইনপ্রা রেড থার্মোমিটার ২ পিস, সু কভার সহ পিপিই ১০০ পিসসহ মোট ২৭৬২পিস স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, জেলা পরিষদ চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ আফজল সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, যোশদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ও যুবলীগ নেতা কমরুল ইসলাম উজ্জল প্রমূখ।
আনন্দবাজার/রনি









