শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বর্ষণ মেডিসেন অ্যান্ড সার্জিকাল নামে একটি ওষুধের দোকানে অভিযান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ফ্রিজে পড়ে থাকায় রক্তের রঙ সবুজ আকার ধারণ করেছে। এসময় তিনজনের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক নারী জন্য শুক্রবার রাতে ওষুধ কিনতে বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিকালে যান তার স্বামী জহুরুল ইসলাম। তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর দাম রাখা হয় ১ হাজার ৬০০ টাকা।
ওষুধ হাতে নেওয়ার পর জহুরুল দেখেন, প্যাকেটের গায়ে দাম ও মেয়াদের জায়গায় বর্ষণ মেডিকেলে সিল মারা রয়েছে। এরপর তিনি দোকানের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা করলে তার কাছ থেকে ১ হাজার টাকা নেওয়া হয়।
তাছাড়া ওষুধের দোকানটির কোনো ড্রাগ লাইসেন্স নেই। অধিকাংশ ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে। পরিত্যক্ত অবস্থায় একটি ফ্রিজে ব্লাড রাখা হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকার পর রক্তের রঙ সবুজ আকার ধারণ করেছে। এছাড়া এ দোকানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রিরও প্রমাণ পান তারা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এটিএম কামরুল ইসলাম বলেন, ওষুধ আইন ১৯৪০-এর ২৭ ধারায় নিহার, রাসেল ও সুমনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, দোকানের ব্যবস্থাপক নিহার রঞ্জন দাস, কর্মচারী মো. সুমন শেখ ও রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকানের ৭০ হাজার টাকা জব্দ করা হয়। তবে দোকানের মালিক বিপ্লব হোসেন বিপুল অভিযানের সময় দোকানে ছিলেন না।
আনন্দবাজার/শহক








