ভোলা সদর উপজেলায় নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুম মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু, ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুর, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ, ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক কবির, চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ স্বপন।
নবনির্বাচিত চেয়ারম্যানগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।









