নারায়নগঞ্জের সোনারগাঁয়ে দিন দিন বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকার সোনারগাঁয়ের প্রথম করোনা রোগী আবু বকর সিদ্দিক। পরবর্তীতে তার পরিবারের আর পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়।এদের মধ্যে বৈদ্যেরবাজার এলাকায় আরো একজন সনাক্ত হয়। এ নিয়ে বৈদ্যেরবাজার এলাকায় করোনা রোগী ৬ জন।
এছাড়াও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় আরো একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে। গত ২১ এপ্রিলে নমুনা পরীক্ষার পর এ দুজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ১২। সোনারগাঁ থানার পুলিশ কনস্টেবলসহ ১৩ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা দাড়ালো ১৩ এ।উল্লেখ্য, সোনারগাঁয়ে দু’জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২১ এপ্রিল মঙ্গলবার সোনারগাঁয়ে ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষায় ১৪ জনের নেগেটিভ আসে। তবে বৈদ্যেরবাজার ও গোহাট্টা এলাকার দু’জনের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।
তিনি আরো জানান, সোনারগাঁয়ে করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সচেতন না হওয়ার কারনে এ করোনা ছড়িয়ে পড়ছে। সকলে সাবধান ও সচেতন হয়ে ঘরে থাকুন।অন্যথায় সোনারগাঁয়ে ভয়াবহতার রূপ দেখতে হবে।
আনন্দবাজার/শহক









