মানবিক সহায়তা প্যাকেজের মাধ্যমে বাংলাদেশ আফগানিস্তনের জনগণকে খাদ্য ও ঔষধি সহায়তা দিবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করবে।
রবিবার পাকিস্তানের ইসলামাবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)র আফগানিস্তান সংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম সাধারণ কাউন্সিলের সময় তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে রয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক।
কাউন্সিলের বৈঠক চলাকালীন, পররাষ্ট্র সচিব খাদ্য, আশ্রয় এবং সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগান জনসংখ্যার বৃহত্তর অংশের উপর অর্থনৈতিক ও মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যা শীতকাল আসার সাথে সাথে আরও খারাপ হতে পারে। তিনি আশা প্রকাশ করেন যে আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়ন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। যাতে করে সমাজের সব অংশ কার্যকরভাবে তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান ও আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে পারে।
পররাষ্ট্র সচিব মোমেন আরও বলেন, বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হতে পারে। কারণ বাংলাদেশ এই অঞ্চলের সমৃদ্ধির স্বপ্ন অর্জনে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়।
তিনি আফগান জনগণের সমর্থনে ওআইসির অভ্যন্তরে এবং এর বাইরে সহযোগিতা জোরদার করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশ ফিলিস্তিনিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের আগে একটি সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পররাষ্ট্র সচিব হাইকমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
আনন্দবাজার/এজে









