প্রনঘাতি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তছনছ হয়ে গেছে ক্রিকেটার সাকিব আল হাসানের কাঁকড়া-চিংড়ির খামার। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড’ নামক এই খামারটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী এলাকায় অবস্থিত ।
আইলা দুর্গত মানুষের কর্মসংস্থান তৈরিতে প্রায় চার বছর আগে এই খামার তৈরি করা হয়েছে। কিন্তু এখনো খামারটি স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি। ইতিমধ্যে ৫০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই খামারের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল।
খামারের দেখভাল করেন সাতক্ষীরার ক্রিকেটার সগীর হোসেন পাভেল। এখানে প্রায় দুইশ’র অধিক শ্রমিক কাজ করেন। খামারে শ্রমিকদের থাকার ব্যাবস্থা ও চিংড়ি-কাঁকড়া প্রসেসিং করার জন্য ফ্রিজিং রুম তৈরি করা হয়েছে।
তবে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খামারের অনেক কিছুই লণ্ডভণ্ড করে ভাসিয়ে নিয়ে গেছে । কিন্তু ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ কোটি টাকার কম নয় বলে ধারণা করা হচ্ছে।
আনন্দবাজার/একে








