আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ আইন সমিতি।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানান আইন সমিতি।
আইন সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন ও সম্পাদক কেশব রায় চৌধুরী স্বাক্ষরিত ওই শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আইন সমিতি মনে করেন, তারা একজন অভিভাবক হারিয়েছে। এই ক্ষতি অপূরণীয়।
শুক্রবার দিনগত রাত ৩:৪০ মিনিটে রাজধানীর এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক দিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।
তিনি বঙ্গবন্ধুর বিশ্বস্তিএবং ঘনিষ্ট সহচর এডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী। সিরাজুল হক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় সংসদ সদস্য, প্রখ্যাত আইনজীবী ও বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর ছিলেন।
আনন্দবাজার/এফআইবি








