আমরা মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করি, প্রতিহিংসার নয়। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকতে পারে না। নরসিংদীর নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ে ২ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৪৯১ টাকা ব্যয়ে নির্মিত নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাত ধরে দেশ দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় উপজেলার নারায়নপুরে বিসিক শিল্পনগরি করার ঘোষণা দেন। গতকাল সকালে উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভণিং বডির সভাপতি আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর প্রমুখ।









