সম্প্রতি ৫ দফা দাবিতে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছে সারা দেশের মেডিক্যাল টেকনোলজিস্টরা। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা মেডিক্যাল টেকনোলজিস্টরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
জানা গেছে, ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা এই বিক্ষোভ করছেন। তাদের দাবি বিতর্কিত ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিল করতে হবে। সেই সাথে স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে দীর্ঘদিনের নিয়োগ না হওয়ায় বয়স উত্তীর্ণ টেকনোলজিস্টদের নিয়োগ দিতে হবে।
স্বেচ্ছাসেবক, অস্থায়ী ভিত্তিতে বা মাস্টাররোলের মাধ্যমে কোন টেকনোলজিস্ট নিয়োগ দেয়া যাবে না। ১২শ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধি অনুযায়ী নিয়োগ দিতে হবে।
আনন্দবাজার/এইচ এস কে









