করোনা ভাইরাসে আক্রান্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাসন থানার ১৪জন পুলিশ সদস্য সুস্থ হয়ে আইসোলেশন থেকে কর্মস্থলে যোগদান করেছেন। রবিবার ৩১ মে বাসন থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন।
বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে জনগনের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। একক পেশা হিসেবে সসবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেনের বিপিএম(বার), পিপিএম(বার) ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।
আনন্দবাজার/এফআইবি









