মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ১৪ জুন ( রবিবার ) উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গণে সুফলভোগিদের মধ্যে বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান , বাইস চেয়ারম্যান রামভুজন কৈরি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হিদায়েতুল্লাহ ।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্বেগে উপজেলায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে জনপ্রতি ১ টি করে বকনা গরু এবং জনপ্রতি ১২৫ কেজি দানাদার খাদ্য ৭০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয় ।
প্রাণী সম্পদ কর্মকর্তা হিদায়েতুল্লাহ বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগিদের গরুর ঘর তৈরির জন্য উপকরণ দেওয়া হবে ।
আনন্দবাজার/এফআইবি









