নারায়ণগঞ্জে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়েছে করোনাজয়ী ১০১ পুলিশ সদস্যকে। ১ জুন দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ লাইনসে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি ফুল দিয়ে করোনাজয়ী পুলিশ সদস্যদের অর্ভথ্যনা জানান।
তিনি মনে করেন, এই সংবর্ধনার মাধ্যমে পুলিশ বিভাগের সবার মধ্যে করোনাভীতি দূর হবে এবং কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা আরও বাড়বে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, গত প্রায় তিন মাসে জেলার ১৪৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে করোনা সংক্রমণরোধে দায়িত্ব পালন করতে গিয়ে। তাদের মধ্যে ১০১জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। আক্রান্ত আরও ৪৮ জন সদস্য এখনো আইসোলেশনে চিকিৎসাধীন থাকলেও তাদের অবস্থা উন্নতির দিকে। শীঘ্রই তারা কাজে যোগদান করতে পারবেন বলে পুলিশ সুপার আশা প্রকাশ করেন।
আননদবাজার/এস.কে









